ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ২৮ জানুয়ারি ২০২২
যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছে
ফাইল ফটো

সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং আরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

আরো পড়ুন: চুম্বক ড্রেজার গিলে খাচ্ছে সাত গ্রাম 

Advertisement

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এ ছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!