ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনহা হত্যাকাণ্ড: কাঠগড়ায় চুপচাপ ওসি প্রদীপ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ৩১ জানুয়ারি ২০২২
সিনহা হত্যাকাণ্ড: কাঠগড়ায় চুপচাপ ওসি প্রদীপ
আদালতে হাজির করা হয়েছে প্রদীপ কুমার দাশকে

চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার জন্য আদালতে আসামিদের হাজির করা হয়েছে। এ সময় সাবেক ওসি প্রদীপকে মুখে হাসি ছাড়া দেখা যায়। আদালতে ধূসর রঙের সোয়েটার আর নেভী ব্লু রংয়ের প্যান্ট পরে কাঠগড়ার এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছেন তিনি।

সোমবার দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে ওসি প্রদীপ-লিয়াকতসহ ১৫ আসামিকে কাঠগড়ায় তোলা হয়।

দেখা গেছে, এজলাসের এক কোণে দাঁড়িয়ে আছে সাবেক ওসি প্রদীপ। বাকি আসামিরা অন্যপাশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলছেন।

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পাঁচদিন পর ৫ আগস্ট ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সৃষ্টির ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম এত দ্রুত কোনো হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!