ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে জঙ্গলের পাশে কাঁদছিল নবজাতক, দত্তক নিতে ভিড়

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২২
গভীর রাতে জঙ্গলের পাশে কাঁদছিল নবজাতক, দত্তক নিতে ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

গভীর রাতে জঙ্গলের পাশে এক নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। তারপর বিষয়টি স্থানীয় লোকজন স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ নবজাতককে উদ্ধার করে। ঘটনাটি নেত্রকোনা পৌর এলাকার। 

স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌরসভার নাগড়া সওদাগর পাড়া এলাকার একটি জঙ্গলের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের ঐ নবজাতককে উদ্ধার করে।

শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

Advertisement

সোমবার বিকেলে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, জঙ্গলের পাশে নবজাতকটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার করে শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি ছেলে বাচ্চা। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্বাবধানে আছে শিশুটি। 

ওসি আরও বলেন, আমরা শিশুটির সঠিক পরিচয় উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এছাড়া কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোনো তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এদিকে নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করছেন জানিয়ে ওসি বলেন, এরই মধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। এ সংক্রান্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দত্তক গ্রহণে আগ্রহীদের আদালতের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!