ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ৭ ফেব্রুয়ারি ২০২২
হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা
হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

আমতলী শহরে হাতি দিয়ে চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। সোমবার সকাল থেকে একটি হাতি দিয়ে মাহুত চাঁদাবাজি করছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

জানা গেছে, সোনার বাংলা সার্কাসের একটি হাতি দিয়ে মাহুত সাগর সোমবার সকাল থেকে আমতলী পৌর শহরের মাছ বাজার, হাসপাতাল সড়ক, কলেজ সড়কসহ বিভিন্ন সড়কে দোকানে দোকানে গিয়ে হাতি নিয়ে চাঁদাবাজি করছে। কোনো দোকান টাকা না দিলে হাতি সেখান দাঁড়িয়ে থাকে। নিরুপায় হয়ে দোকানদার ভয়ে টাকা দিয়ে হাতির যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছে।

মাছ বাজারের ব্যবসায়ী খালাম অভিযোগ করে বলেন, মাহুত সাগর হাতি নিয়ে দোকানের সামনে এসে টাকার জন্য দাঁড়িয়ে থাকে। এ সময় হাতি তার শুঁড় উঁচু করে দোকানের ভেতরে ঢুকিয়ে দেয়। ভয়ে তখন আমরা টাকা দিয়ে হাতিকে বিদায় করি।

Advertisement

হাসপাতাল সড়কের ব্যবসায়ী কালাম অভিযোগ করে বলেন, হাতি দিয়ে মাহুত প্রতি দোকান থেকে ৪০-৫০ টাকা করে চাঁদাবাজি করছে। হাতির মাহুত সাগর বলেন, হাতিকে খাওয়ানোর জন্য দোকানে দোকানে গিয়ে সামান্য টাকা তুলি। এছাড়া আর কিছু নয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!