ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ঘুমন্ত ইমামকে কুপিয়ে জখম 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৬ ডিসেম্বর ২০২১
বরগুনায় ঘুমন্ত ইমামকে কুপিয়ে জখম 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় ঘুমন্ত অবস্থায় স্থানীয় একটি মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত মাওলানা মো. আব্দুল মোতালেব একই এলাকার মুন্সি বাড়ী জামে মসজিদের ইমাম। 

আব্দুল মোতালেব হোসেনের স্বজনরা জানান, গভীর রাতে ঘরে প্রবেশ করে একদল মুখোশ পরিহিত লোক মাওলানা আব্দুল মোতালেবকে উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে ছুরি ও রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। 

Advertisement

স্বজনরা আরো জানান, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!