ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আকাশে পাখা মেলল ৪৫ ঘুঘু-৪ শালিক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আকাশে পাখা মেলল ৪৫ ঘুঘু-৪ শালিক
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাখিগুলো অবমুক্ত করা হয়

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কালোবাজারে বিক্রির সময় ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক এবং ১টি ডাহুক উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করে বনবিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে পাখিগুলো উদ্ধার করা হয়।

এ সময় নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বনকর্মকর্তা অবমুক্ত করেন।

Advertisement

বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিয়া জানান, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণে উদ্ধারকৃত পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!