ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ১ 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ১ 
বরগুনায় বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ১  ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চাপায় মো. ফয়সাল প্যাদা নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সোবাহান ও বশির মল্লিক নামে অপর দুইজন। 

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে সোবাহান বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিক অটোরিকশার যাত্রী নিয়ে শাখারিয়া যাচ্ছিল। পথিমধ্যে সাহেব বাড়ি বাসস্ট্যান্ডে চট্ট্রগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী কিশোর মো. ফয়সাল প্যাদা, সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়। 

স্থানীয়রা আহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। বাস চালক আরিফ সওদাগরের বাড়ি ঝালকাঠী জেলার কাঁঠালিয়া এলাকায়। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবিএম তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই কিশোর ফয়সাল মারা গেছে এবং গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!