ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্ঘটনায় ছেলে পা হারানোর মিথ্যা খবরে মারা গেলেন মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
দুর্ঘটনায় ছেলে পা হারানোর মিথ্যা খবরে মারা গেলেন মা
দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রাক্টর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলের পা হারানোর মিথ্যা খবর শুনে মা শেফালী বেগমের মৃত্যু হয়েছে। অথচ তার ছেলের বড় কোনো ক্ষতি হয়নি, পায়ে সামান্য আঘাত পেয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঐ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে এ ঘটনা ঘটে। এর আগে, একই উপজেলার কানসাট ধোবপুকুর এলাকায় ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হন শেফালীর ছেলে সুমন। ঐ ঘটনায় আরো তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোনামসজিদ সড়কের খড়কপুর গ্রামে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত আব্দুল মাতিন ও সজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Advertisement

আহত সুমন বলেন, সোনামসজিদ থেকে মাটিবোঝাই টাক্ট্রর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম। ঐ সময় কানসাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কে বা কারা আমার মাকে বলেছে যে- দুর্ঘটনায় আমি পা হারিয়েছি, সে খবর শুনে আমার মা শেফালী বেগম হার্ট-অ্যাটাক করে মারা যান। কিন্তু দুর্ঘটনায় আমার তেমন কোনো ক্ষতি হয়নি।

শিবগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!