বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাসিমা আক্তার একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।
সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তাঁর বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে একে একে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
.png)
সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, এ ধরনের ঘটনা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি।