[ দেশজুড়ে ]
বোতল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
ফতুল্লা মডেল থানা-ফাইল ছবি
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীতে বোতল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে বিল্লাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার বক্তাবলী বাজারস্থ কাপড় গলির আবদীন বেকারীর ছাদে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল বক্তাবলী গোপাল নগরের আক্তার মিয়ার ভাড়াটিয়া বজলুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে বক্তাবলী বাজারের কাপড় গলিস্থ আবদীন বেকারির ছাদে বোতল কুড়াতে গেলে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সংযোগ তারে স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর বিল্লাল।
.png)
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত জানান, আবদীন বেকারির ছাদে বোতল কুড়াতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃস্ট হয়ে মারা যায় বিল্লাল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!