তামান্না খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের বোরহান উদ্দীনের মেয়ে ও সদর উপজেলার কালিগাংনী গ্রামের মকুল হোসেনের স্ত্রী।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে বিষপান করে সে। তামান্না বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
আরো পড়ুন: নোয়াখালীতে শিক্ষককে পেটালেন এসআই
একটি সূত্র জানায়, প্রায় ৭ মাস আগে সদর উপজেলার কালিগাংনী গ্রামের মকুল হোসেনের সঙ্গে কিশোরী তামান্নার বিয়ে। মকুল হোসেনের বয়স বেশি হওয়ায় স্বামীকে পছন্দ করেনি সে। বাড়ির লোকজন সংসার করার জন্য চাপ দিলে বিষপান করে সে।
তামান্নার মা মর্জিনা খাতুন জানান, আমার স্বামী লক্ষিনারায়ণপুর ধলা গ্রামের নির্বাচনে জোড়া হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। তবে মেয়ের মানসিক সমস্যা থাকায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন জানান, বর্তমানে তামান্না সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।