মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত জগনাথদী গ্রামের আলীম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামের শাহাদাত সরদারের সঙ্গে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের হান্নান মোল্লার মেয়ে শাবনূরের বিয়ে হয়। বিয়ের পর থেকে সবকিছু ভালোই চলছিল।
সম্প্রতি শাহাদাত বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু শাবনূর চাচ্ছিল না স্বামী বিদেশ যাক। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার দিবাগত রাতে একপর্যায়ে কীটনাশক পান করেন শাবনূর। পরে শাহাদাতও কীটনাশক পান করেন।
.png)
আরো পড়ুন: ১৫ বছরের সম্পর্ক, কথা না রাখায় দেবরের ঘরে অনশনে ভাবি
বিষয়টি জানাজানির পর রাতেই পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শাবনূর কিছুটা সুস্থ হলেও শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য শাহাদাতকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। প্রথমে স্ত্রী শাবনূর বিষপান করেন, পরে স্বামী শাহাদাতও বিষপান করেন। শাবনূরকে বাঁচানো গেলেও শাহাদাতকে বাঁচানো সম্ভব হয়নি।
আরো পড়ুন: অ্যাসিড মারার ভয় দেখিয়ে ধর্ষণ, ৫ বছর পালিয়েও হলো না রক্ষা
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।