ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে হারপিক পান করল স্কুলছাত্রী, সকালে শাশুড়ির বিষপান

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ৩১ ডিসেম্বর ২০২১
রাতে হারপিক পান করল স্কুলছাত্রী, সকালে শাশুড়ির বিষপান
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর

মেহেরপুর সদর ও গাংনী উপজলায় প্রেমে ব্যর্থ হয়ে হারপিক পানে এক স্কুলছাত্রী ও পুত্রবধূর সঙ্গে কলহের জেরে বিষপানে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ও শুক্রবার দুপুরে এসব ঘটনা ঘটে।

স্কুলছাত্রী সোহেলী খাতুন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের প্রবাসী শাহিন আলীর মেয়ে। আশেদা খাতুন গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী।

প্রেমে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হারপিক পান করে স্কুলছাত্রী সোহেলী খাতুন। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোহেলী উত্তর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

Advertisement

আশেদা খাতুনের স্বামী ওসমান আলী জানান, পুত্রবধূ কাকলী খাতুনের সঙ্গে প্রতিদিনই তার স্ত্রীর ঝগড়া লেগে থাকত। দুপুরে ঝগড়ার এক পর্যায়ে কাকলী অকথ্য ভাষায় গালিগালাজ করে আশেদা খাতুনকে। এতে ক্ষোভে তিনি বিষপান করেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সোহাগ হোসেন জানান, বর্তমানে আশেদা খাতুন সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!