ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে বিষপানে প্রাণ দিলেন জামাই

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ২৭ ডিসেম্বর ২০২১
স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে বিষপানে প্রাণ দিলেন জামাই
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে শ্বশুরবাড়িতে বিষপান করে সাইফুল ইসলাম শামিম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সাইফুল ইসলাম শামিম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণ আটিয়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তার স্ত্রী ঝুমুর আক্তারকে আনতে পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। এ সময় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষপান করেন সাইফুল। ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন সাইফুলকে চাটখিল সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

আরো পড়ুন: আপত্তিকর ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল, আত্মহত্যায় মুক্তি দেখলো স্কুলছাত্রী!

সাইফুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলের বউ পরপুরুষের সঙ্গে চলাফেরা ও ফোনে কথা বলতেন। এটা দেখে ছেলে তার স্ত্রীকে কয়েকবার সতর্ক করেন। পরে পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আর আসেনি। পরে অনেক চেষ্টা করেও তাকে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সাইফুলের চাচাতো ভাই ফয়েজ বলেন, সাইফুল তার স্ত্রীকে আনতে যাওয়ার পর তারা তাকে সেখানে মারধর করেন। মারধরের বিষয়টি তিনি আমাদের মুঠোফোনে জানান। এরপর শ্বশুরবাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন তিনি। 

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের বাবা চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!