ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলরত প্রেমিককে ছুরিকাঘাতের পর বিষপানে প্রেমিকার আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৪ অক্টোবর ২০২১
গোসলরত প্রেমিককে ছুরিকাঘাতের পর বিষপানে প্রেমিকার আত্মহত্যা
নিহত সানজিদা আক্তার মিতু ও তার প্রেমিক সোহাগ প্রধান

চাঁদপুরে প্রেম সংক্রান্ত দ্বন্দ্বে প্রেমিক সোহাগ প্রধানকে ছুরিকাঘাত করেছেন প্রেমিকা সানজিদা আক্তার মিতু। পরে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চাঁদপুরের কচুয়ার আটোমোড় গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে প্রেমিক সোহাগ প্রধান আটোমোড় গ্রামের পার্শ্ববর্তী মসজিদের ঘাটলায় গোসল করতে গেলে একই গ্রামের মনির হোসেনের মেয়ে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার মিতু ক্ষোভে আকস্মিক তার গলায় চুরি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় সোহাগকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

একপর্যায়ে প্রেমিকা সানজিদা আক্তার মিতু অভিমানে বিষপান করলে তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যেই সে মারা যায়।

Advertisement

প্রেমিক সোহাগ প্রধান একই উপজেলার চাংপুর গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। তিনি আটোমোড় গ্রামের হোসেন মিয়ার হোটেলে কারিগর ছিলেন।

সানজিদা আক্তারের মা লাকী বেগম ও বাবা মনির হোসেন মেয়ের প্রেমের বিষয়ে জানেন না বলে জানান এবং এ ঘটনায় কারো প্রতি অভিযোগ নেই বলে তারা দাবি করেন। তবে স্থানীয়রা জানায়, সোহাগ খুবই ভালো ছেলে ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তারের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!