ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে চাল কিনতে গিয়ে ধর্ষণের শিকার মেয়ে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২২
মায়ের সঙ্গে চাল কিনতে গিয়ে ধর্ষণের শিকার মেয়ে
ধুনট থানা: ফাইল ফটো

বগুড়ার ধুনট উপজেলায় ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কোব্বাত আলী নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সকালেই উপজেলার চিথুলিয়া পূর্বপাড়া গ্রামে ওই শিশুকে ধর্ষণ করা হয়। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে কোব্বাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

৫৫ বছর বয়সী কোব্বাত আলী উপজেলার চিথুলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিশুটি বাবা একজন ভ্যানচালক। সকালে শিশুটি তার মায়ের সঙ্গে কোব্বাতের মুদি দোকানে চাল কেনার জন্য যায়। চাল কিনে তার মা বাড়ি ফিরে গেলেও শিশুটি সেখানেই থেকে যায়। পরে তাকে কৌশলে দোকানের পাশে নিজ বাড়িতে ডেকে নেন কোব্বাত এবং তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও কোব্বাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তবে ধর্ষণের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে। এ কারণে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করা হয়নি।

জানতে চাইলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযুক্ত কোব্বাত আলী থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!