ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির কথা বলে ধর্ষণ করে ভিডিও ধারণ, সেই যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২২
চাকরির কথা বলে ধর্ষণ করে ভিডিও ধারণ, সেই যুবক গ্রেফতার
গ্রেফতার ফুয়াদ আল মতিন

নোয়াখালীর চাটখিলে চাকরির কথা বলে এক সন্তানের মাকে ধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনায় সেই যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা শহর থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। এ নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি।

গ্রেফতার ফুয়াদ আল মতিন চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের মতিন প্রফেসরের ছেলে।

Advertisement

জানা গেছে, রোববার রাতে ফুয়াদসহ দুজনের বিরুদ্ধে চাটখিল থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর পিবিআই নোয়াখালী কার্যালয়কে মামলাটি হস্তান্তর করা হয়। পরে সোমবার দুপুরে কুমিল্লা শহরে অভিযান চালিয়ে ফুয়াদকে গ্রেফতার করে পিবিআই।

মামলা সূত্রে জানা গেছে, আগে ঢাকায় থাকতেন ওই নারী। কিছুদিন আগে তিনি গ্রামে ফেরেন। এরপর তিনি একটি চাকরির খোঁজ করেন। তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান ফুয়াদ। একপর্যায়ে রোববার সকালে তাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে নিজের জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স অফিসে ডাকেন।

সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন তিনি। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন ফুয়াদের আরেক সহযোগী। এরপর তিনিও ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। এরপর ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দিয়ে ভুক্তভোগীকে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!