[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর নৌরুট ৯ ঘণ্টা পর স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুট
কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুট হয়েছে। সকাল ৯টার পর কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল আবার শুরু হয়।
ঘাট ব্যবস্থাপক আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশায় আটকে পড়া ফেরি দুটি ঘাটে ফিরেছে। বুধবার রাত ১০টার পর থেকে কুয়াশা পড়তে থাকে। এরপর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঘাট থেকে ছেড়ে দেয়া দুটি ফেরি মেঘনা নদীতে অবস্থান নেয়। ঝুঁকি এড়াতে রাত ১২টার দিকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। সকাল ৯টার পর কুয়াশার ঘনত্ব কমে আসায় আবার ফেরি চলাচল শুরু হয়।
আব্দুল মোমেন আরো জানান, দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দ্রুত যানবাহন পারাপার করে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!