[ দেশজুড়ে ]
নেত্রকোণায় ঘন কুয়াশায় লরি উল্টে চালক নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি
নেত্রকোনার দুর্গাপুরে ঘন কুয়াশায় লরি উল্টে রাসেল মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার সকালে পৌর শহরের দুর্গাপুর-নাজিরপুর সড়কের দশাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার পাগু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বেশ কয়েকটি লরি এক সঙ্গে ভাড়া নেওয়ার জন্য যাত্রা শুরু করে। ঘন কুয়াশায় মাঝেও বেপরোয়া গতিতে যাওয়ার সময় দশাল গ্রামে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে সড়কের এক পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত চালক রাসেল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!