রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী আবু তারাকে পিটিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখেন স্বামী আব্দুল কাদের। বিষয়টি প্রমাণিত হওয়ায় কাদেরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ড পাওয়া আসামি পলাতক রয়েছেন। মামলায় ৯ জনকে খালাস দেয়া হয়েছে।
.png)