ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় আসামি ছিনতাই, গ্রেফতার স্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২
নেত্রকোণায় আসামি ছিনতাই, গ্রেফতার স্ত্রী
গ্রেফতার-প্রতীকী ছবি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন তার স্বজনরা। এ সময় পুলিশের এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় আসামির স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের পূর্ব ভিকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ভিকুনিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রজব আলীর ছেলে মো. বুলবুলকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা থানা পূলিশ পূর্ব ভিকুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় আসামির ভাই নজরুল ইসলাম, মন্জুরুল ইসলাম ও আসামির স্ত্রী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এতে পুলিশ ও আসামি বুলবুলের মা আহত হন।

Advertisement

তিনি আরো জানান, ধস্তাধস্তির একপর্যায়ে বুলবুলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তারা। ধস্তাধস্তিতে আহত এএসআই আমিনুল ও বুলবুলের মাকে পূর্বধলা হাসপাতালে পাঠনো হয়েছে। এ ঘটনায় বুলবুলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!