পাঁচ আসামি গ্রেফতার, দুইজনের বিরুদ্ধেই ১৫ মামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধেই ১৫টি মামলা রয়েছে।
শনিবার দিনভর ঐ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। এ সময় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার রফিকুল ইসলামের ছেলে রমজান মিয়া, কিশোরগঞ্জের বাজিতপুরের গিয়াস উদ্দিনের ছেলে পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদরের কান্দিপাড়ার সামাদ মিয়ার ছেলে লিয়াকত আলী, আখাউড়ার দেবগ্রাম উত্তরপাড়ার হেলাল মিয়ার ছেলে মো. রজব মিয়া, মনিয়ন্দ এলাকার মান্নান মিয়ার ছেলে মো. বাদল মিয়া।
.png)
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আমোদাবাদ এলাকা থেকে চার কেজি গাঁজাসহ ৫টি মাদক মামলার পলাতক আসামি রমজান মিয়া ও পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়। নূরপুর মধ্যপাড়া থেকে ৪০ বোতল মাদকসহ লিয়াকত আলীকে, দেবগ্রাম উত্তরপাড়া থেকে মো. রজব মিয়াকে, মনিয়ন্দ এলাকা থেকে মো. বাদল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।