ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে পাঁচ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২২
সাড়ে পাঁচ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
সাড়ে পাঁচ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে সাড়ে পাঁচ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলার নয়াডিংগী গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রাসেল মিয়া ও কৃষ্ঠপুর গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে এরশাদ আলী।

Advertisement

মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় সকালে জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে সাটুরিয়া থানার নয়াডিংগী গ্রামের একটি কসমেটিকস এর দোকানের সামনে থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ মো. রাসেল মিয়াকে গ্রেফতার করে। 

অপরদিকে এসআই (নিরস্ত্র) আসাদ মিয়ার নেতৃত্বে সাটুরিয়া থানার পশ্চিম জান্নার রাইল্লা থেকে সাটুরিয়াগামী পাকা রাস্তার উত্তর পাশে মুকুল মিয়ার দোকানের সামনে থেকে মো. এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঊদ্ধারকৃত হেরোইনের মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলে জানান। এ ব্যাপারে সাটুরিয়া থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!