আটককৃতরা হলেন সদর উপজেলার চর গোবিন্দ পুর এলাকার মৃত আপেল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম, বারাই ভিকরা গ্রামের মৃত কুদ্দুস ভূইয়ার ছেলে মোঃ ইয়াছিন ভূইয়া এবং পলড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে রাসেল মিয়া।
জেলা গোয়েন্দা শাখা থেকে প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল বেতিলা কাজীবাড়ি চৌরাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
.png)
এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে সাত গ্রাম, মো. ইয়াছিন ভূইয়ার কাছ থেকে এক গ্রাম হেরোইন পাওয়া যার। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। হেরোইন বিক্রীতে সহায়তা করায় রাসেলকে আটক করা হয়। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।