[ দেশজুড়ে ]
হেরোইনসহ দম্পতি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকেলে শেরপুর উপজেলার কলেজ রোডের পোদ্দারপাড়া ওই দম্পতির নিজ বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ৫৫ বছর বয়সী তাজু পোদ্দার ও তার স্ত্রী ৫০ বছর বয়সী রোকেয়া বেগম। এ সময় তাদের ব্যবহৃত মুঠোফোন ও কিছু টাকা জব্দ করা হয়েছে।
.png)
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
র্যাব কর্মকর্তা মো. সোহরাব বলেন, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়রে সঙ্গে জড়িত। তারা জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ‘মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।’
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!