ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৮ জানুয়ারি ২০২২
মানিকগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
ডাকাত দলের গ্রেফতারকৃত ৭ সদস্য

মানিকগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলেন, জেলার দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম, ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন , চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মো. আরিফ শেখ, একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মো. রুবেল, জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মো. বাবুল হোসেন ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল।

Advertisement

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ডাকাত সদস্যদের ধরতে পুলিশের একটি বিশেষ টিম মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে সাতজনকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে।

গত ৮ জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলা চকমিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাসায় ১০-১২ জনের একটি ডাকাতদল ঘরের বারান্দার গ্রিল কেটে বসতবাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ পর্যায়ক্রমে অভিযুক্ত ৭ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, স্বর্ণালংকার ও  টাকা উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!