রোববার ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউপিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে পুলিশ মাঠে অভিযানে নেমেছে বলে জানান পুলিশ সুপার।
জানা যায়, রোববার ভোরে স্থানীয় চরমটুয়া গ্রামের এক কৃষকের ঘরে সিঁধেল কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামে ৫ যুবক। এ সময় গৃহবধূ, তার শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। গৃহবধূকে ৪ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা (সংঘবদ্ধ চোর ও ধর্ষক) ঐ গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।