দরজা ভেঙে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের আলীরটেকে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম নামে এক কিশোর হত্যার ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার ভোররাতে তাদের আলীরটেক কুড়ের পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে নিহতের বাবা আমির হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৬ জন অজ্ঞাতসহ ১৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ইয়াসিন আলীরটেক কুড়েরপাড় এলাকার ডালিমের ছেলে।
.png)
আরো পড়ুন: ভুঁড়ি-মাথা নিয়ে ১৪ বছর ধরে নারী বাইকারের যুদ্ধ
মামলা সূত্রে জানা গেছে, ইব্রাহিম আলীরটেক কুড়ের পাড় এলাকায় ওয়াজ মাহফিলে যায়। এ সময় একটি দোকানে চা-বিস্কুট খাওয়ার সময় ইয়াসিন, শাওন ও শাকিলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিমকে মারধর করার চেষ্টা করলে সেখান থেকে পালিয়ে তার ফুফাতো ভাই মনিরের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে ওই বাড়ির দরজা ভেঙে ইব্রাহিমকে পিটিয়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আজহারুল ইসলাম জানান, ইব্রাহিম হত্যার ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যার রহস্য উদঘাটনের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।