ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৭ মার্চ ২০২২
৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান হত্যার চার বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হুমায়ূন কবির নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। হুমায়ূন কবির নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ছিলেন। 

Advertisement

আরো পড়ুন: যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু

সোমবার বিকেলে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৭ সালের ১৫ মে সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান হত্যা মামলা ঘোষণার পর থেকে হুমায়ূন কবির পলাতক ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুরে বাড়ি কিনে পরিবার নিয়ে স্থায়ীভাবে আত্মগোপন করে বসবাস করতে থাকেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কুড়িঘর বাজারের মালিকানাধীন ভূমি ভরাট করে সেখানে ৬৪টি ভিটি বিক্রির টাকা নিয়ে তৎকালীন চেয়ারম্যান হুমায়ূন কবিরের সঙ্গে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ২৭ অক্টোবর কুড়িঘর বাজারে হামলার শিকার হয়ে মারা যান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে এই হামলা হয় উল্লেখ করে জিল্লুর রহমানের ছেলে থানায় মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!