ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তকে পুলিশ পাহারায় নেয়া হচ্ছে কারাগারে

নড়াইলের বহুল আলোচিত মাদক সম্রাট মাসুদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। তবে তিনি দ্বিতীয় বিয়ে করে চন্ডিবরপুর ইউনিয়নের ফেদীগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুরবাড়িতে ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!