[ দেশজুড়ে ]
নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেয়া হয় দণ্ডপ্রাপ্ত ওয়াহিদা বেগমকে
নড়াইলে মাদক মামলায় ওয়াহিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ মামলার আরো চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়াহিদার বাড়ি যশোর জেলার শংকরপুর এলাকায়।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর ডিবি পুলিশের একটি দল নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঐ সময় আটক করা হয় ওয়াহিদা বেগমসহ ৪ জনকে। পরে তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
দীর্ঘদিনের বিচারকাজ শেষে অভিযুক্ত ওয়াহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!