ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাল্টাপাল্টি সভা ডাকায় বাহুবলে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১২ মার্চ ২০২২
পাল্টাপাল্টি সভা ডাকায় বাহুবলে ১৪৪ ধারা জারি
বাহুবলে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের বাহুবলে একই স্থান ও সময়ে পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ও একটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। শনিবার দুপুরে উপজেলা সদরে মাইকিং করে এ নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জানান, একই সময় ও স্থানে দু’টি পক্ষ সভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার দুপুর থেকে রোববার (১৩ মার্চ) উপজেলার বাগান বাড়ি থেকে চলিতাতলা পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।

Advertisement

আরো পড়ুন: মামলা তুলে না নিলে ‘ছাতু বাহিনী’র প্রাণনাশের হুমকি

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান শনিবার বিকেলে একটি প্রতিবাদ সভার ঘোষণা করেন। সভাটি শনিবার বিকাল ৩টায় বাহুবল বাজারে অনুষ্ঠিত হবে বলে মাইকিং করা হয়। ওই রাতেই উপজেলার একটি রাজনৈতিক দল একই সময় ও স্থানে পাল্টা সভা আহ্বান করে মাইকিং করে। এতে শনিবার সকাল থেকে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। তাই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!