[ দেশজুড়ে ]
চৌদ্দগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন আহত
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন
শনিবার দুপুর দেড়টায় উপজেলার গুণবতী ইউপির বাগেরথাম গ্রামের শাহাবউদ্দিনের রান্নাঘরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন কালা মিয়ার ছেলে শাহাবুদ্দিন, সালাউদ্দিন, টিপু মিয়া ও নেছার উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
.png)
জানা গেছে, ঐ গ্রামের শাহাবউদ্দিনের রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় শাহাবুদ্দিনের টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!