ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লার সড়কে আবারো ২ জনের প্রাণহানি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১১ মার্চ ২০২২
কুমিল্লার সড়কে আবারো ২ জনের প্রাণহানি
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা, কুমিল্লা

তিন স্কুলছাত্রী ও দুই যুবকের মৃত্যুর রেশ না কাততেই কুমিল্লার আবার সড়কে প্রাণ গেল এক শিশুসহ দুইজনের। এ নিয়ে টানা তিনদিনে কুমিল্লার সড়কে সাতজনের প্রাণহানি ঘটেছে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরের কামাল হোসেনের ছেলে রবিউল এবং বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিস। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন তারা।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কুমিল্লার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে মহাসড়কের সৈয়দপুর অংশে শিশুসহ দুইজনকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ঘাতক প্রাইভেটকারটি আটক করা হলেও চালকসহ দুইজন পালিয়ে গেছেন বলেও জানান ওসি বেলাল উদ্দিন।

উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার বিজয়পুরে ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্রী ও বৃহস্পতিবার বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন। এ নিয়ে টানা তিনদিনে কুমিল্লার সড়কে সাতজনের প্রাণহানি ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!