শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মাসুদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের উষিয়ারকান্দি গ্রামের ব্যাপারী বাড়ির আলী হোসেনের ছেলে।
ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরীর বাড়ি উষিয়ারকান্দি গ্রামে। বাবা-মা না থাকায় মামার বাড়িতে থেকে তিনি সপ্তম শ্রেণিতে পড়ছেন।
.png)
জানা গেছে, শুক্রবার দুপুরে কিশোরীকে একটি নির্জন বাগানে নিয়ে যান মাসুদ। পরে তাকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে বিষয়টি স্বজনদের জানান ভুক্তভোগী কিশোরী। প্রায় ছয় মাস আগেও একইভাবে কিশোরীকে ধর্ষণ করেন মাসুদ। তখন লোকলজ্জার ভয়ে বিষয়টি এড়িয়ে যান পরিবারের সদস্যরা। এ নিয়ে কোনো বিচারও হয়নি।
কিশোরীর মামা জানান, তার ভাগ্নি বুদ্ধি প্রতিবন্ধী। আর এ সুযোগ নিয়েছেন মাসুদ। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচারের জন্য মামলা করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মামা। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে পুলিশ। কিশোরীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।