ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে যৌনপল্লি থেকে আটক হলেন ইউপি সদস্য

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১৪ মার্চ ২০২২
যে কারণে যৌনপল্লি থেকে আটক হলেন ইউপি সদস্য
আটক ১১ জুয়াড়ি

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে (পূর্বপাড়া) অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আইয়ুব আলীসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয় বলে জানা গেছে। 

আটক অপর ১০ জন হলেন- দৌলতদিয়ার আজগর শেখ,  ফজলুল হক, মো. লতিফ মণ্ডল, মো. বাচ্চু বেপারী, মোহাম্মদ শেখ, গোলাম মোস্তফা, আজিজুল সরদার, গোয়ালন্দ পৌরসভার কাজী পাড়ার আনোয়ার হোসেন, রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরের আলতাফ সিকদার ও ফরিদপুর মধুখালী উপজেলার বাঘাট বিশ্বাস পাড়ার মো. রফিকুল ইসলাম।

আরো পড়ুন: কীটনাশক পানে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

Advertisement

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লিতে অবস্থিত ইউপি সদস্য আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইয়ুব আলীসহ ১১ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার আসর হতে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান, গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল দৌলতদিয়ার ইউপি সদস্য আইয়ুব আলীর যৌনপল্লির বাড়িতে অভিযান চালায়। এ সময় আইয়ুব আলীসহ ১১ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় রোববার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!