ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোর জেলা কারাগারে ৭ ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৮ মার্চ ২০২২
নাটোর জেলা কারাগারে ৭ ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু
নাটোর জেলা কারাগার। ফাইল ছবি

নাটোর জেলা কারাগারে সাত ঘণ্টার ব্যবধানে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টা ও শুক্রবার ভোর ৪টার দিকে নাটোর সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নাটোরের লালপুর থানার মাদক মামলার আসামি ওসমান শেখ ও হত্যা মামলার আসামি আনছের আলী।

নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ওসমান শেখ নামে ঐ কয়েদি অসুস্থ হয়ে পড়েন। পরে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, একই রাত ৩টা ৫ মিনিটের দিকে আনছের আলীর বুকে ব্যথা শুরু হয়। পরে তাৎক্ষণিক নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।

নাটোর সদর হাসপাতালের ডা. এম এ মোমিন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!