ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ড্রেজার মেশিনে হাত-পা পেঁচিয়ে বালু শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৮ মার্চ ২০২২
ড্রেজার মেশিনে হাত-পা পেঁচিয়ে বালু শ্রমিকের মৃত্যু
নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি

লক্ষ্মীপুরে বালু তোলার ড্রেজার মেশিনের সঙ্গে হাত-পা পেঁচিয়ে আবুল কালাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদরের মজু চৌধুরীর হাটের বালু মহালের লঞ্চঘাট এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবুল কালাম ঐ উপজেলার চর আলী হাসান গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালাম স্থানীয় বাবুল মেম্বারের বালুর ড্রেজিংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো ড্রেজার মেশিন চালু করতে যান তিনি। ঐ সময় মেশিনে হাত-পা পেঁচিয়ে গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, ড্রেজার মেশিনে হাত-পা পেঁচিয়ে গিয়েছিল কালামের। ঐ সময় মাথায়ও আঘাত পেয়েছিলেন তিনি। লাশ উদ্ধারের পর মাথায়, পেছনে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!