[ দেশজুড়ে ]
বালুবাহী ট্রাক চাপা দিয়ে মারল বৃদ্ধকে
ফাইল ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহী ট্রাকচাপায় জহুরুল ইসলাম প্রামাণিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এনায়েতপুর-শাহজাদপুর আঞ্চলিক সড়কের খুকনি মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম প্রামাণিক জেলার এনায়েতপুর থানার খুকনি মণ্ডলপাড়া গ্রামের মৃত জালাল প্রামাণিকের ছেলে।
আরো পড়ুন: বাবা-মায়ের ওপর অভিমান, বহুতল ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
এনায়েতপুর থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে এনায়েতপুর-শাহজাদপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার খুকনি মণ্ডলপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক জহুরুলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!