ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১২ মার্চ ২০২২
দিনাজপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী দীবাকর মহন্ত নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে পার্বতীপুর উপজেলার মহেশপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী দীবাকর পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী বিমল মহন্তের ছেলে ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী ছিলেন।

আরো পড়ুন: সড়কে দুমড়েমুচড়ে গেল সিএনজি, প্রাণ হারালেন ইউপি সদস্য

Advertisement

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম শেখ জানান, প্রকৌশলী দীবাকর মহন্ত বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা থেকে মোটরসাইকেলে করে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনির দিকে যাচ্ছিলেন। তিনি মহেশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!