[ দেশজুড়ে ]
মাঠে ফেলে রাখা নবজাতকের লাশ ক্ষতবিক্ষত করল শিয়াল-কুকুর!
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাগানবাড়ির কাছে খোলা মাঠে পাওয়া এক নবজাতকের লাশ শেয়াল কুকুরে ক্ষতবিক্ষত করে ফেলেছে।
রোববার সকাল ১০টার দিকে বলেশ্বর নদী সংলগ্ন হোগলাপাশা ইউপির উত্তরচর এলাকার কালাম সরদারের বাগান বাড়ির কাছে লাশটি দেখতে পান স্থানীয়রা। শিশুর লাশটি শেয়াল কুকুরে কিছুটা ক্ষতবিক্ষত করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, ‘বাগানের পাশে ফেলে রাখা নবজাতাকের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পোস্টমর্টেম করানো হবে। কারা শিশুর লাশ ফেলে রেখেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!