ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধ
প্রকাশিত: ১৫:২১, ২০ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি
উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। রোববার দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এসপি মীনা মাহমুদা বলেন, চর সৈয়দপুর এলাকায় রূপসী-৯ নামে একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর থানার এসআই মোস্তফা কামাল বলেন, আমরা উদ্ধারকাজ শুরু করেছি। এরই মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!