ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়লেন সড়কে, বাসচাপায় মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২১ মার্চ ২০২২
ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়লেন সড়কে, বাসচাপায় মৃত্যু
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। 

সোমবার (২১ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুরাইয়া সুলতানা, ৫৩, পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজুর স্ত্রী। তিনি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরাইয়া সুলতানা বিদ্যালয় ছুটির পরে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। গোয়াপলপাড়া এলাকায় পৌঁছলে পেছনে থাকা অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন সুরাইয়া। এ সময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা সুরাইয়া সুলতানাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!