ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে সড়ক দুর্ঘটনায় নারায়ণঞ্জের কলেজছাত্র নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৫ মার্চ ২০২২
ভারতে সড়ক দুর্ঘটনায় নারায়ণঞ্জের কলেজছাত্র নিহত
নাঈমুর রহমান প্রান্ত

ভারতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের নাঈমুর রহমান প্রান্ত। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র।

আহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ, ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব ও তার ছোট ভাই আলী আরমান আদিব।

Advertisement

আরো পড়ুন: বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবকের

ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে আদিবের অবস্থা আশঙ্কাজনক।  

নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন জানান, তার ভাতিজা বন্ধুদের সঙ্গে রোববার (১৩ মার্চ) সকাল ১০টার ফ্লাইটে ভারতের মুম্বাই যায়। সেখান থেকে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় একটি প্রাইভেটকার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণের স্বজনরা জানান, রাত আড়াইটার দিকে প্রান্তের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। প্রান্ত নিজেই গাড়ি চালাচ্ছিল বলে জানা যায়। রাত সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে আহত সোয়াদ মোবাইলে তার পরিবারকে দুর্ঘটনার সংবাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!