ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক কষ্টিপাথরে ১০ মূর্তি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৪ মার্চ ২০২২
এক কষ্টিপাথরে ১০ মূর্তি
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে মালিকবিহীন একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের উদ্ধার করা হয়েছে। এ পাথরে একসঙ্গে জোড়া লাগানো অবস্থায় ১০টি মূর্তি রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার সান্তাহার রেলস্টেশনের মসজিদের পাশে ট্রাভেল ব্যাগটি পড়ে ছিল। ব্যাগটি হেফাজতে নিয়ে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করতে না পারলেও রেলস্টেশনের মসজিদের পাশে মালিকবিহীন একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়েছে। ঐ পাথরে একসঙ্গে ১০টি মূর্তি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!