শুক্রবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইট ভর্তি ট্রাকের চালক সুরোয়ার হোসেন ও হেলপার সাইফুল ইসলাম নিহত হন। নিহত সুরোয়ার হোসেন বগুড়ার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে ও সাইফুল ইসলাম নওগাঁর সিংড়া থানার জয়নগর কলম গ্রামের ময়েজউদ্দিনের ছেলে।
আহতরা হলেন আলুর ট্রাকের চালক নওগাঁর মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম ও ওই গাড়ীর হেলপার। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে পাবনা থেকে ইট বোঝাই করে একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি আলু বোঝাই করা ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ইট বোঝাই করা ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই করা ট্রাকের সাইডে চলে যায়। এতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।