ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ২৬

দিনাজপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২৬, ১ মার্চ ২০২২
দিনাজপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ২৬
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর চিরিবন্দরে রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুরের এম আব্দুর রমিহম মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দপুর হাসাপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা দুটি বাস একটি অটো ভ্যান সাইট দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী পদ্মা পরিবহন যাত্রীবাহী কোচটি রানীবন্দরের বড়ভিটা এলাকায় পৌছলে রংপুরগামী সুজাত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসই বেশির ভাগ অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনগণ, সৈয়দপুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। এতে আহত হয়েছে ২৬ জন যাত্রী ও দুই বাসের ড্রাইভার ও একজন হেলপার। বাস দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Advertisement

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ড্রাইভারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ও আহত একজন ড্রাইভার ও হেলপারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!