ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ মাস রাস্তাঘাটে ঘুরে শেষে হলেন লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২৯ মার্চ ২০২২
৩ মাস রাস্তাঘাটে ঘুরে শেষে হলেন লাশ
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ অবস্থায় গত ৩-৪ মাস ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন বলে জেনেছি। বয়স আনুমানিক ৬৫ বছর। পরিচয় পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!