পিকআপে চট্টগ্রামে ঢুকছিল ৩ লাখ টাকার গাঁজা-ফেনসিডিল
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সোয়া তিন লাখ টাকার গাঁজা-ফেনসিডিলসহ মোহাম্মদ রাব্বি নামে একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার নলডুগি এলাকার মোহাম্মদ মাহফুজের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, পিকআপে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে মাদক আসছে- এমন সংবাদে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলা বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি পিকআপ থামিয়ে তল্লাশিকালে গাড়িতে থাকা দুটি বস্তা থেকে ১৫ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ রাব্বিকে আটক করা হয়। উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক তিন লাখ ২০ হাজার টাকা।
.png)
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছেন বলে জানান রাব্বি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।