ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২৮ মার্চ ২০২২
মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন
পরীমনি- ফাইল ফটো

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। 

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

আরো পড়ুন>>> বিকেলে বসছে সংসদ অধিবেশন

Advertisement

তিনি বলেন, ঐ আবেদনে পরীমনির মামলা স্থগিতের বিরুদ্ধে চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার চাওয়া হয়েছে।

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ঐ আদেশে বলা হয়েছিল ছয় সপ্তাহ পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানি হবে। কিন্তু আমরা ঐ আদেশ স্থগিত চাওয়ার পাশাপাশি ছয় সপ্তাহের আগে বিষয়টি শুনানি করার জন্য আর্জি জানিয়েছি আপিল বিভাগে করা আবেদনে।

এর আগে, ৮ মার্চ আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঐদিন বিকেলে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে ঐদিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। অন্যদিকে পরীমনির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

গত ১ মার্চ পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ৭ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!